যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে আগামী ২০২১ সালের সেপ্টেম্বর মাসের লেবার ডে উইকেন্ডে অনুষ্ঠিত হবে ফোবানার ৩৫তম সম্মেলন। এই সম্মেলনের কনভেনার হয়েছেন জিআই রাসেল এবং মেম্বার সেক্রেটারি শিব্বীর আহমেদ।
গত ২৩ নভেম্বর শনিবার ওয়াশিংটনে ফোবানার এক ‘মিট এন্ড গ্রীট’ অনুষ্ঠানে এই ঘোষণা দেন ৩৫তম ফোবানা সম্মেলনের আয়োজক সংগঠন আমেরিকান বাংলাদেশ ফ্রেন্ডশীপ সোসাইটির প্রেসিডেন্ট জি আই রাসেল। সভায় উপস্থিত ছিলেন ফোবানা সেন্ট্রাল কমিটির চেয়ারম্যান শাহ হালিম, ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান আতিকুর রহমান আতিক, ৩৪তম ফোবানা সম্মেলনের কনভেনার প্রাক্তন চেয়ারম্যান হাসমত মোবিন, সদস্য সচিব নাহিদা আলী এবং ৩৫তম ফোবানা সম্মেলনের স্বাগতিক কমিটির নেতৃবৃন্দ। সভায় ৩৫তম ফোবানা সম্মেলন স্বাগতিক কমিটির জন্য ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন। এছাড়া সভায় ৩৪তম ফোবানা সম্মেলনের জন্য প্রায় ২৫ হাজার ডলারের ফান্ড সংগ্রহ করা হয়।
৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল জানান, আগামী দুই বছরে স্বাগতিক কমিটিতে বৃহত্তর ওয়াশিংটনের মেরিল্যান্ড, ভার্জিনিয়া ও ওয়াশিংটনের আরো নেতৃবৃন্দকে ফোবানার সাথে সম্পৃক্ত করা হবে। সভায় বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উৎসবকে সামনে রেখে ৩৫তম ফোবানা সম্মেলনের কর্মসূচি তৈরির কাজ শুরু হয়েছে বলে জানান ৩৫তম ফোবানা সম্মেলনের সদস্য সচিব শিব্বীর আহমেদ। তিনি বলেন, ‘অদম্য বাংলাদেশ অবাক বিশ্ব’ এই প্রতিপাদ্যকে ধারন করে ৩৫তম ফোবানা সম্মেলনে বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছরপূর্তি উৎসব পালিত হবে।
সভায় ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল জানান, ৩৫তম ফোবানা সম্মেলনকে সামনে রেখে আক্টোবর/নভেম্বর ২০২০ সালে ওয়াশিংটনে সাংবাদিক সম্মেলন, ফেব্রুয়ারী ২০২১ সালে বাংলাদেশে ফোবানার প্রেস কনফারেন্স এবং আগামী জুন ২০২১ সালে নিউইয়র্কে ৩৫তম ফোবানা সম্মেলনের সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হবে। সাংবাদিক সম্মেলনে ৩৫তম ফোবানার যাবতীয় কার্যক্রম সবার সামনে তুলে ধরা হবে। এদিকে সমাবেশের পূর্বে ফোবানা নেতৃবৃন্দ ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য ৩৫তম ফোবানা সম্মেলনের জন্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেন। ভেন্যু পরিদর্শন শেষে ফোবানা নেতৃবৃন্দ সম্ভাব্য ভেন্যু সিলেকশন নিয়ে সন্তোষ প্রকাশ করেন এবং পরে ৩৫তম ফোবানা সম্মেলনের কনভেনার জি আই রাসেল জানান, আগামী দুই থেকে তিন মাসের মধ্যেই ৩৫তম ফোবানা সম্মেলনের ভেন্যু চূড়ান্তকরণ এবং চুক্তি স্বাক্ষরিত হবে।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
