প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলনে যোগদানের জন্য মাদ্রিদে আগমন উপলক্ষে আওয়ামী লীগ স্পেন শাখার ব্যানারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার মাদ্রিদের মেহমান খানা রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
স্পেন আওয়ামী লীগের সর্বস্তরের তৃণমূল নেতাকর্মীদের নিয়ে আয়োজিত এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন মো. বোরহান উদ্দিন। শেখ আব্দুর রহমান ও সেলিম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠিত এ প্রস্তুতি সভায় বক্তারা বলেন, প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে কেবল স্পেনের আওয়ামী লীগের নেতাকর্মীরা নয়; সকল স্পেন প্রবাসী বাংলাদেশি অধীর আগ্রহে অপেক্ষা করছেন। সভায় সিদ্ধান্ত হয় আওয়ামী লীগ স্পেন শাখার নেতাকর্মীরা ১ ডিসেম্বর প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন। পাশাপাশি প্রধানমন্ত্রীর সফরের সময় বিএনপি জামায়াতের যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে, তাদেরকেও প্রতিহত করা হবে।
বক্তারা এসময় আরো বলেন, স্পেন আওয়ামী লীগে অনুপ্রবেশকারীদের স্থান নেই। যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য আয়োজিত সভায় যিনি অতিথি হিসেবে উপস্থিত থাকেন তার হাতে আওয়ামী লীগ নিরাপদ থাকতে পারে না। তাই সেসব নেতা নামধারীদের থেকে সতর্ক থাকতে হবে।
সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন স্পেন আওয়ামী লীগের প্রাক্তন সভাপতি শাকিল খান পান্না, আক্তার হোসেন আতা, ইসলাম উদ্দিন, আসাদুজ্জামান সাদ, নূরুল ইসলাম, ফারুক আহমেদ মবিন, রফিক খান, রাসেল দেওয়ান, নূর মোহাম্মদ, মো. ইফতেখার আলম, সফিকুল ইসলাম, ইসমাইল হোসেন রায়হান, সালমন মৃধা সেলিম, ইব্রাহিম খলিল, মাসুদ কামাল, রায়হান খান জামিল, আবুল বাশার, মাসুদ কামাল, আব্দুন নূর নিরব, রাজিব, সর্দার লস্কর, সামির আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, আগামী ২-১৩ ডিসেম্বর মাদ্রিদে জাতিসংঘ জলবায়ু পরিবর্তন সম্মেলন অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনে যোগ দিতে ১ ডিসেম্বর মাদ্রিদে পৌঁছাবেন। ২ ডিসেম্বর সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি স্পেনের প্রধানমন্ত্রী পেদ্র সানচেজ ও ডাচ প্রধানমন্ত্রী মার্ক রুটের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন। ৩ ডিসেম্বর প্রধানমন্ত্রী বাংলাদেশের উদ্দেশে যাত্রা করবেন বলে জানা গেছে।
More Stories
আন্দামান সাগরে নৌকাডুবে ২৫০ যাত্রী নিখোঁজ, আছেন বাংলাদেশি নাগরিকও
আন্দামান সাগরে একটি ট্রলার ডুবির ঘটনায় নারী, পুরুষ ও শিশুসহ কমপক্ষে ২৫০ জন নিখোঁজ রয়েছেন। নিখোঁজদের মধ্যে রোহিঙ্গা শরণার্থী ছাড়াও...
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
