ইরাকের রাজধানী বাগদাদ ও দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াহতে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সরকারবিরোধীদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৪৫ বিক্ষোভকারী নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এ সংঘর্ষে আহত হয়েছেন অর্ধশতাধিকের বেশি বিক্ষোভকারী। দ্যা গার্ডিয়ানসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম এই খবর দিয়েছে।
এর মধ্যে ইরাকের দক্ষিণাঞ্চলীয় শহর নাসিরিয়াহতে একটি ব্রিজ খালি করতে গিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোঁড়ে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী। এতে প্রায় ২৯ জন নিহত হন। আহত হন ৪০ জনেরও বেশি। একইদিনে বাগদাদে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত হন আরও চার আন্দোলনকারী। এছাড়া নাজাফ শহরে নিহত হন ১০ জনেরও বেশি। এই শহরে ইরানের দূতাবাস আগুনে জ্বালিয়ে দেয়া হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতেই আন্দোলনকারীরা নিহত হয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ এবং বিভিন্ন মানবাধিকার সংস্থা জানিয়েছে। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, গত মাসে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হওয়ার পর থেকে অন্যতম বৃহস্পতিবার ছিল রক্তাক্ত দিন।
নাসিরিয়াহ শহরটির কর্মকর্তারা জানিয়েছেন, সরকারবিরোধী মিছিলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে ২৯ জন নিহত হওয়ার পর শহরজুড়ে কারফিউ জারি করা হয়েছে। বিক্ষোভ নিয়ন্ত্রণে আনতে ইতোমধ্যে সামরিক এবং বেসামরিক লোকদের সমন্বয়ে ‘ক্রাইসিস সেল’গঠন করা হয়েছে।
চাকরি, দুর্নীতি বন্ধ এবং আরও উন্নত জনসেবার দাবিতে অক্টোবরের ১ তারিখ থেকে বাগদাদে সরকারবিরোধী আন্দোলন শুরু হয়। এরপর তা দক্ষিণাঞ্চলের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। ইরাকের এই সরকারবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত তিন শতাধিক মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবরে এসেছে।
More Stories
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ও ‘সুন্দরী নারী’ চাইলেন উগান্ডার সেনাপ্রধান, কারণ কী?
তুরস্কের কাছে ১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারীকে’ বিয়ের দাবি জানিয়েছেন উগান্ডার সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল মুহুজি...
ইরানের সঙ্গে মুখোমুখি বৈঠকে অংশ নিয়েছেন জেডি ভ্যান্স: হোয়াইট হাউস
ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে একটি মার্কিন প্রতিনিধিদল ইরানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নিয়েছে। মার্কিন প্রেসিডেন্টের দফতর...
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
