ইউরোপের অভিবাসীদের স্বর্গ রাজ্য পর্তুগালের অভিবাসীদের বৈধতার আইন সহজ করার প্রতিশ্রুতি দিয়েছেন দেশটির রাষ্ট্রপতি মন্ত্রণালয়ের অভিবাসন বিষয়ক প্রতিমন্ত্রী মরিয়ানা ভিয়েরা দা সিলভা। তিনি বলেন, পর্তুগালে আসা এবং অবস্থানরত অভিবাসীদের বৈধতার বিষয়টি বর্তমান সরকারের কাছে খুবই গুরুত্বপূর্ণ।
শিশুদের অধিকার সম্পর্কিত কনভেনশনের ৩০ বছর এবং পর্তুগালে ইউনিসেফের ৪০ বছর পূর্তি উপলক্ষে লিসবনে একটি সম্মেলনে পর্তুগালে আসা অভিবাসীদের বৈধ ভিসা এবং পর্তুগিজ ভাষার শেখার উপর গুরুত্ব আরোপ করে অভিবাসীদের আইনীকরণ সহজ করার বিষয়টি তুলে ধরেন তিনি। সম্মেলন শেষে মারিয়ানা ভিয়েরা দা সিলভা বলেন, অভিবাসীদের নিয়ন্ত্রণের বিষয়টি মৌলিক আইন। দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য অভিবাসন আইন সহজীকরণ এবং পরিবর্তন ব্যবস্থা জরুরি। বর্তমান বৈধকরনের প্রক্রিয়া সহজ করার মাধ্যমে দীর্ঘসূত্রিতার অবসান হবে। সেই সাথে সকল অভিবাসীদের পর্তুগালে বৈধ হবার জন্য বৈধ ভিসা এবং পর্তুগিজ ভাষা শিক্ষা এই দুইটি মূল শর্তের উপর অগ্রাধিকার দেওয়া হবে।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
