সৌদি আরবের খোবারের দ্বাহরান এলাকার ইনিশিয়াল কোম্পানির ক্যাম্পে অগ্নিকাণ্ডে নিহত দুই বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে। দাম্মামে কর্মরত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ফায়সাল আহমেদ তাদের পরিচয় নিশ্চিত করেছেন।
তারা হলেন, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার উরুলিয়া গ্রামের আলী আকবরের ছেলে মোহাম্মদ বোরহান উদ্দিন। তার পাসপোর্ট নং ইই ০১০৯৫০১ এবং ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার বারাই গ্রামের মোহাম্মদ লাল মিয়ার ছেলে মাহিন। তার পাসপোর্ট নং বিটি ০০৯০১০৭। তারা ইনিশিয়াল কোম্পানিতে পরিচ্ছন্নতাকর্মীর কাজ করতেন। দুর্ঘটনাজনিত মেডিকেল রিপোর্ট পাওয়া মাত্র লাশ দেশে প্রেরণ করা হবে। দূতাবাস হতে দ্রুততম সময়ে লাশ প্রেরণের জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে বলেও জানিয়েছেন ফায়সাল আহমেদ।
উল্লেখ, গত রবিবার দুপুরে খোবারের দ্বাহরান এলাকায় অবস্থিত ইনিশিয়াল কোম্পানির বাংলাদেশি শ্রমিকদের থাকার একটি ক্যাম্পে বৈদ্যুতিক শটসার্কিট হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দুইজন নিহত এবং পাঁচজন আহত হন। আহতদের সবাই প্রাথমিক চিকিৎসা শেষে বাসায় ফিরেছেন।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
