লস এঞ্জেলেসের পুরাতন প্রবাসী কমিউনিটির সমন্বয়ে গঠিত নতুন সংগঠন বাংলাদেশ আমেরিকান সোসাইটি ইউনিটি ‘উই ট্র্যাস্ট’ স্লোগানকে সামনে রেখে স্বপ্ন দেখছে লিটল বাংলাদেশ কমিউনিটিতে একটি ‘কমিউনিটি সেন্টার’ নির্মানের। স্বপ্নকে বাস্তবায়নের নিমিত্তে গত ২৪ নভেম্বর ২০১৯ এ স্থানীয় এক রেস্টুরেন্টে সর্বস্তর ও সর্বদলীয়, গ্রুপ, সংগঠন নির্বিশেষে এক মতবিনিময় সভার আয়োজন করে ব্যাস সংগঠন। শুরুতেই সংগঠনের সভাপতি সেন্টু তার পরিষদবর্গদের সাথে নিয়ে উপস্থিত কমিউনিটির মানুষদের কাছে তাদের লক্ষ্য ও উদ্দেশ্য প্রকাশ করেন এবং বলেন ব্যাস এর একটি দফা একটিই উদ্দেশ্য ও স্বপ্ন আর তা হচ্ছে ‘কমিউনিটির জন্য একটি সেন্টার খোলা’। আগত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে তাদের স্বপ্নের প্রশংসা করে বলেন, এ স্বপ্ন কোন অসম্ভব বিষয় নয়, যদি কমিউনিটর মানুষ এক কাতারে, এক সাথে এসে দাঁড়ায়। সব স্বপ্নই ঐক্যবদ্ধতায় এটি বাস্তবায়নে দৃঢ়তার সাথে এবং পরিকল্পিতভাবে এগিয়ে চলে। বক্তাদের মধ্যে ছিলেন, ড. নাজমুল উলা, মোকলেস ভূইয়া, কাজী মশহুরুল হুদা, শিপার চৌধুরী, মাসুদ রব চৌধুরী, ইলিয়াস শিকদার, মমিনুল হক বাচ্চু, তৌফিক সোলায়মান তুহিন, মুজিব সিদ্দিকী, জাহিদ হোসেন পিন্ট, সাইফুর রহমান ওসমানী, মজিবর রহমান খোকা, টিয়া হাবিব, সোহেল রহমান বাদল, মোহম্মদ আলী, শাহিন, আবু হানিফা, মিঠুন চৌধুরী, রানা মাহমুদ, সাঈফ কুতুবি, ইসমাইল হোসনে, শাহ আলম, হানিফ সিদ্দিকী প্রমুখ। সংগঠনের সভাপতি জানান যে, সংগঠনের বাইরে একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হবে, যেখানে সকল সংগঠন ও ব্যাক্তিত্বরা থাকবেন। অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি সেন্টারের উপর একটি ভিডিও দেখান। পরিশেষে সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ূন কবির সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সমগ্র অনুষ্ঠান পরিকল্পনা ও পরিচালনায় ছিলেন সাজিয়া হক মিমি। অত্যান্ত সুপরিচ্ছন্ন উপস্থাপনা সমগ্র অনুষ্ঠানকে প্রণবন্ত করে তোলে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
