গত ২২শে নভেম্বর জেসমিন খান ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মোসলেম খানের বাসভবনে এক বিশেষ আয়োজনে বাংলার বিজয় বহরে জেসমিন খান এওয়ার্ড ২০১৯ এর নাম ঘোষনা করা হয়।
উক্ত বিশেষ আয়োজিত অনুষ্ঠানের সঞ্চালনে ছিলেন ইসমাইল হোসেন ও হাসিনাবানু। এওয়ার্ড নির্বাচন কমিটি কতৃক মনোনিত ব্যাক্তিদের নাম ঘোষনা করেন জেসমিন খান ফাউন্ডেশনের সভাপতি মোসলেম খান ও লিটল বাংলাদেশ এর এ্যাম্বাসেডর এট লারজ হিসাবে পরিচিত লিন্ডা ইউলিয়ামস লকউড।
নির্বাচিত ব্যাক্তি হচ্ছেন, অনলাইন এক্টিভিস্ট চমক হাসান, সাহিত্যে মাহবুব হাসান, ক্ষুদে বিজ্ঞানী কাইরান কাজী ও সাংবাদিকতায় একুশেপদক প্রাপ্ত সাংবাদিক জনাব রাশেদ রউপ।
আগামী ১৫ই ডিসেম্বর শ্যাটো সেন্টারে অনুষ্ঠিতব্য বাংলার বিজয় বহর অনুষ্ঠানে এদেরকে এওয়ার্ড প্রদান করা হবে বলে বাংলার বিজয় বহরের আহ্বায়ক মিকাইল খান জানান।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
