লেবাননে প্রাইভেটকারের ধাক্কায় ইমান মোল্লা (৪৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার (২৩ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় দেশটির মনসুরিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইমান মোল্লা বাংলাদেশের চাঁদপুরের ১৫ নং ওয়ার্ড নতুন বাজারের হাজী আব্দুল হক মোল্লার ছেলে।
জানা গেছে, ইমান মোল্লা মনসুরিয়া এলাকায় একটি পেট্রোল পাম্পে কাজ করতেন।
প্রতিদিনের মত কাজ শেষে রাস্তার অপর পাশ থেকে ফেরার সময় পেছন থেকে একটি
প্রাইভেট কার তাকে ধাক্কা দেয়। পরে মুমূর্ষু অবস্থায় ইমান মোল্লাকে
অ্যাম্বুলেন্স করে স্থানীয় বেলডিও জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে
কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ইমান মোল্লার মরদেহ ওই হাসপাতালের
হিমঘরে আছে। লেবানন পুলিশ চালকসহ গাড়িটি আটক করেছে।
More Stories
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
