দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে কাতার বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে। বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে তাদের বহিষ্কারাদেশ দেওয়া হয়।
গত ১৫ নভেম্বর আলাদা আলাদা চিঠিতে প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে ওই তিন নেতাকে বহিষ্কার করা হয়। বহিষ্কৃত নেতারা হলেন, বিএনপি কাতার শাখার সহ-সভাপতি লোকমান আহমদ, সহ-সভাপতি এম নুরুজ্জামান এবং সহ ধর্মবিষয়ক সম্পাদক মনছুর উল্লাহ রাশেদ।
কাতার বিএনপির সভাপতি আবু ছায়েদ বলেছেন, তারা দীর্ঘদিন ধরে আমাদের নেতৃত্বের বিরুদ্ধে কটাক্ষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিয়ে দলের স্বার্থবিরোধী কাজ করে আসছে। তাই আমরা কেন্দ্রীয় কমিটির কাছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য সুপারিশ করে। এই বহিষ্কারাদেশের মাধ্যমে কাতার বিএনপিতে শৃঙ্খলা ফিরে আসবে বলে জানান তিনি।
বহিষ্কারাদেশ প্রসঙ্গে লোকমান আহমদ বলেন, কি কারণে বহিষ্কার করা হল আমার জানা নেই। কিন্তু নির্বাচনকালীন বর্তমান কমিটির সাথে ছিলাম। কাউকে বহিষ্কার করার পূর্বে নোটিশ প্রদান করতে হয়? সেটি পাইনি। আনুষ্ঠানিকভাবে হাতে চিঠি পাওয়ার পর সাংগঠনিকভাবে যা করণীয়, আমি সেই অনুসারে জবাব দেব।
আরেক নেতা এম নুরুজ্জামান বলেন, যে ইস্যুতে আমাকে বহিষ্কৃত করা হয়েছে, তা আমি করিনি। আমি সভাপতি পদে বর্তমান সভাপতির বিরোধিতা করেছিলাম। পরে আমার আইডি হ্যাক করে দলীয় স্বার্থবিরোধী লেখা প্রকাশ করা হয়।যার জন্য আমি অনুতপ্ত কিন্তু আমাকে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ না দিয়ে কিভাবে তারা বহিষ্কার করে তা আমার বোধগম্য নয়। অথচ প্রতিটি শাখা কমিটির গুছানোর জন্য নিরলসভাবে কাজ করে গিয়েছিলাম।
অন্যদিকে মনসুর উল্লাহ রাশেদ বলেন, আমি রাজনৈতিক প্রতিহিংসার শিকার। যখন দেশমাতা বেগম খালেদা জিয়া জেলখানায় বন্দী সে সময় আমাদের ঐক্যবদ্ধ থাকার কথা কিন্তু দুঃখের বিষয় আমরা তা পারিনি।
এ ব্যাপারে কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু বলেন, দলীয় স্বার্থ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে সরাসরি জড়িত এই তিন নেতা। ফলে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। দলের এ দুঃসময়ে দেশে-বিদেশে নেতাকর্মীদের ঐক্য আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। কিন্তু দলের স্বার্থবিরোধী কোনো কর্মকাণ্ডে জড়িত থাকলে তা দলীয় একতা ও শৃঙ্খলার জন্য ক্ষতিকর। নতুন এই কমিটি দীর্ঘ ১০ বছর পর গঠনতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে এসেছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের হাতকে শক্তিশালী করার সময় দলীয় স্বার্থবিরোধী কাজ করে তাহলে কিভাবে দেশনেত্রীর মুক্তি সম্ভব? তাই অভিযুক্তদের বিরুদ্ধে কেন্দ্রীয়ভাবে ব্যবস্থা নেওয়া হয়েছে।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
