এএসআই আর রবিনকে সভাপতি এবং রিজভী আলমকে সাধারণ সম্পাদক করে স্পেন আওয়ামী লীগের কমিটি গঠন করা হয়েছে। স্থানীয় সোমবার স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে মাদ্রিদ হোটেল লবিতে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলোচনার মাধ্যমে নতুন কমিটি ঘোষণা করা হয়।
এর আগে, ব্যাপক উৎসাহ উদ্দীপনায় পাঁচ শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ২০১৯ আনুষ্ঠানিকভাবে সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি সৰ্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম। এ সময় পাশে ছিলেন প্রধান বক্তা সাধারণ সম্পাদক মজিবুর রহমান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস ফরাজী, সাধারণ সম্পাদক হাসান ইকবাল, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, ডেনমার্ক আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর হোসেন, গ্রিস আওয়ামী লীগের সভাপতি মান্নান মাতুব্বর, সহ-সভাপতি আল আমিন শেখ, স্পেন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাকিল খান পান্না, বিশিষ্ট ব্যাবসায়ী আব্দুস সাত্তার, স্পেন আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক দুলাল সাফাবদরুল ইসলাম মাস্টার, আব্দুর রহমান, অস্ট্রিয়া আওয়ামীলীগ নেতা গাজী মোহাম্মেদ, সদস্য জাকির হোসেন, একমুজ্জামান কিরণ, শ্যামল তালুকদার, তামিন চৌধুরী, দবির তালুকদার আজম কাল, খাদিজা আক্তার মনিকা, আখতারুজ্জামান, কবির হুসেন, বেলাল উদ্দিন, এ কে এম সেলিম রেজা, বাবলা চৌধুরী, মিজান আহমেদ, মিজান, হীরা আলম, মাইনুল আবেদীন, মহি উদ্দিন হারুন আমির হোসেন আমু প্রমুখ।
পরে দ্বিতীয় অধিবেশনে বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে স্পেন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি হিসেবে এএসআই আর রবিন ও সাধারন সম্পাদক হিসেবে রিজভী আলম এর নাম ঘোষণা করেন সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি এম নজরুল ইসলাম।
দীর্ঘ দিন পর এই সম্মেলনকে ঘিরে স্পেনের রাজধানী মাদ্রিদে ইউরোপের বিভিন্ন দেশ থেকে আগত আওয়ামী লীগ নেতাকর্মীদের পদচারণায় ছিল মুখরিত। আগামী ১ ডিসেম্বর ইউএন জলবায়ু পরিবর্তন কনফারেন্সে যোগ দিতে মাদ্রিদে আসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তখন আরও একবার মিলনমেলায় মিলিত হবেন ইউরোপ আওয়ামী লীগের নেতাকর্মীরা।
More Stories
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
ইরাকে বাংলাদেশিদের সতর্কতা অবলম্বনের অনুরোধ
ইরান-ইসরায়েলের যুদ্ধের দামামার মধ্যে ইরাকে অবস্থানরত সব প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের জন্য অনুরোধ জানিয়েছে দেশটিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস।...
