আহমেদ ফয়সাল (ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র)।।
মুসলিম উম্মাহ অফ নর্থ আমেরিকা (MUNA) ওয়েষ্ট জোন সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষ থেকে সদ্য প্রয়াত লস্ এন্জেলেস প্রবাসী বাংলাদেশী মরহুম শামীম মানসুরের অসহায় পরিবারকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। এ সময় মুনার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মুনা ওয়েষ্ট জোন সেক্রেটারী আশরাফ হোসেন আকবর, মুনা ওয়েষ্ট জোন সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের ডিরেক্টর ও লস্ এন্জেলেস চ্যাপ্টারের প্রেসিডেন্ট আব্দুল মান্নান, সেক্রেটারী শামসুল আরেফিন হাসিব, সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের টিম মেম্বার আব্দুল মালেক, মোহাম্মাদ আবু জাফর সিদ্দিকী, মরহুম শামীম মানসুরের প্রতিবেশী ও মুনার এস্যোসিয়েট মেম্বার আবু বকর সিদ্দীক কালাম এবং নিলুফার ইয়াসমিন প্রমুখ।
উল্লেখ্য, প্রবাসী মরহুম শামীম মানসুরের পরিবারকে ইতিপূর্বে কমিউনিটির পক্ষথেকে ১৪৪০ ডলার আর্থিক সাহায্য প্রদান করা হয়। এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক একজন কমিউনিটি মেম্বার শামিম মানসুরের কবরের জন্য ইসলামিক মর্চুয়ারি কতৃপক্ষের নিকটে তিন হাজার ডলারের চেক প্রদান করেন। আর এবার মুনা ওয়েস্ট জোন সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের পক্ষথেকে তার পরিবারকে ১ হাজার ডলার প্রদান করা হয়।
পরিশেষে মুনার পক্ষ থেকে মরহুমের পরিবারকে ইংলিশ এবং স্প্যানিশ ভাষার কুরআন উপহার হিসাবে দেওয়া হয়। এ সময় মরহুমের পরিবারবর্গ শামীম মানসুর এর লাশ সুষ্ঠভাবে দাফনে সহায়তা করার জন্য বাংলাদেশী কমিউনিটি কে ধন্যবাদ জানান।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
