লস এঞ্জেলেসের একটি অনলাইন পোর্টালের জন্মদিন উপলক্ষে প্রধানমন্ত্রী বাণী দিয়েছেন এমন একটি অনলাইন খবর কমিউনিটির দৃষ্টি আকর্ষণ করে। খবরটি দেখে অনেকে প্রশ্ন করেন- যে নিউজ পোর্টালে কোনো এডিটর সাব-এডিটর নেই, সেই রকম একটা পোর্টালের জন্মদিনে কোন প্রকার অনুষ্ঠান ও প্রকাশনী ছাড়া প্রধানমন্ত্রী শুভেচ্ছা বাণী দেয় কিভাবে?
এই প্রশ্নের উত্তর খুজতে গিয়ে মিডিয়া প্রতিনিধি যোগাযোগ করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর কার্যালয়ে। প্রধানমন্ত্রীর প্রেস কর্মকর্তাকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, ‘প্রধানমন্ত্রীর দফতরের অনুমোদন ছাড়া প্রেস উইংয়ের এক কর্মকর্তা অবৈধ ভাবে স্মারক নম্বর ছাড়া ওই পোর্টালের মালিককে বাণীটি সরবারহ করেছে। বিষয়টি তদন্তানাধীন আছে,তদন্ত শেষে দোষী কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, এই পোর্টালের সিও কর্তৃক এর আগেও একই পন্থায় কয়েকবার প্রধানমন্ত্রীর দফতর থেকে বাণী এসেছে লসএঞ্জেলেসের বিভিন্ন অনুষ্ঠানে। প্রধানমন্ত্রীর এই ভুয়া শুভেচ্ছা বাণীর খবরে স্থানীয় আওয়ামীলীগ নেতারাও ক্ষুব্দ প্রতিক্রিয়া প্রকাশ করেন।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
