দক্ষিণ আফ্রিকার জোহানসবার্গের ক্যাথলংয়ের প্লামব্রীজ নামক এলাকায় ডাকাতের দেয়া আগুনে পুড়ে রুবেল হোসেন নামে এক বাংলাদেশি ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত রুবেলের বাড়ি কুমিল্লা জেলার মুরাদনগরে।
জানা যায়, রবিবার (১০ নভেম্বর) রাত ৩টার সময় একদল সশস্ত্র ডাকাত রুবেল হোসেনের দোকানের দেয়াল ভেঙ্গে ওপরের টিন কেটে ভেতরে প্রবেশ করে। এসময় সন্ত্রাসীদল দোকানের থাকা নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নেয়। আরো বেশি টাকা দাবি করে তারা। না পেয়ে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা রুবেলের পায়ে গুলি করে। এরপর দোকানে থাকা কেরোসিন ঢেলে সমস্ত শরীরে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
স্থানীয় ব্যবসায়ীরা রুবেলকে দ্রুত আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় সোমবার (১১ নভেম্বর) সকাল ৭.৩০ মিনিটের দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
