৪৪তম জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এক আলোচনাসভার আয়োজন করেছে অস্ট্রিয়াস্থ বাংলাদেশ জাতীয়তাবাদী দল।
বিকেলে রাজধানী ভিয়েনার স্থানীয় এক হলরুমে এই আলোচনাসভার আয়োজন করা হয়। সিনিয়র বিএনপি নেতা দেলোয়ার হোসেনের সভাপতিত্বে এবং বিএনপি নেতা মাসুদুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়ার সাবেক সফল সভাপতি ফজলুর রহমান বকুল, হাওলাদার আনোয়ার কামাল, মেজবাহ উদ্দীন, মনসুর আহমদ, নুরুল আলম একরাম, একেএম লিয়াকত আলী, হাওলাদার আনোয়ার কামাল, জুয়েল ইসলাম, শিবলী জামানসহ বিএনপি নেতাকর্মীরা।
পবিত্র কোরআন তেলাওয়াত এবং জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের মূল আনুষ্ঠনিকতা শুরু করা হয়। পরে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা, অভিবক্ত ঢাকার সাবেক মেয়র এবং সদ্যপ্রয়াত বিএনপির ভাইস চেয়ারম্যান মরহুম সাদেক হোসেন খোকার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এছাড়াও অস্ট্রিয়া বিএনপির সিনিয়র নেতা মরহুম শামসুসজ্জামান বাবুলের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে আমন্ত্রিত বিএনপির নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব এবং সংহতি দিবস নিয়ে বক্তব্য রাখেন।
More Stories
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
গণঅভ্যুত্থানের সময় আমিরাতে আটক ২৪ বাংলাদেশি মুক্তি পাচ্ছেন
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংহতি প্রকাশ করে সংযুক্ত আরব আমিরাতে আটক হওয়া আরও ২৪ বাংলাদেশি নাগরিক মুক্তি পাচ্ছেন। শুক্রবার (২৮ নভেম্বর)...
