যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যে কুয়েতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সাড়ে ৫টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। দেশ থেকে হাজার হাজার মাইল দূরে পরিবার প্রিয়জন ছেড়ে প্রবাসী বন্ধুবান্ধব ও পরিচিতজনদের সঙ্গে ঈদ জামাত শেষে প্রবাসী বাংলাদেশিরা একে অন্যরে সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।
সকাল সাড়ে ৯টায় কুয়েতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত এস এম আবুল কালাম তার সরকারি বাস ভবনে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজের আয়োজন করেন। কুয়েতে বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা একে একে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় দুতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। কুয়েতে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছ গ্রান্ড মকস অব কুয়েত মসজিদে। এ ছাড়াও দেশটির বাঙালি অধ্যুষিত এলাকার ১৮টি মসজিদে সাপ্তাহিক জুমা ও দুই ঈদের জামায়াতে বাংলা খুতবা পড়ার অনুমোদন দিয়েছে কুয়েতের ধর্ম মন্ত্রণালয়।
সাপ্তাহিক জুমা ও ঈদের নামাজ বাংলা খুতবা পাঠ করেন বাংলাদেশি খতিবরা। প্রবাসী বাংলাদেশি মুসল্লিরা বিদেশের মাটিতে নিজের মাতৃভাষা বাংলায় খুতবা শুনার সুযোগ পেয়ে কুয়েত সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। প্রায় ৩ লাখ প্রবাসী বাংলাদেশি বিভিন্ন পেশায় কর্মরত আছেন দেশটিতে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
