যথাযোগ্য মর্যাদায় ব্রিটেনে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
মঙ্গলবার ব্রিটেনের বিভিন্ন মসজিদ ও খোলা পার্কে সমবেত হয়ে মুসলমানরা ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
ইস্ট লন্ডন মসজিদ, ব্রিকলেন মসজিদ, মাইলেন্ড পার্ক, রেডব্রিজের ভ্যালেন্টাইন পার্ক, ওয়ানস্টেড রাগবি ক্লাব মাঠসহ বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত।
বড় বড় মসজিদগুলোতে জামাতে অংশ নেন নারী-পুরুষ নির্বিশেষে মুসল্লিরা। ঈদের খুতবায় বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে করা হয় বিশেষ মোনাজাত।
বাংলাদেশিসহ মুসলমান অধ্যুষিত এলাকাগুলোতে ঈদ উপলক্ষে এক আলাদা আমেজ বিরাজ করছে।
পূর্ব লন্ডনের বাঙালি অধ্যুষিত এলাকায় ঈদের আমেজ ছিল অনেকটা বাংলাদেশের মতো। রঙিন পোশাক পরে রাস্তায় ছোট ছোট বাচ্চাদের চলাচল, মসজিদগুলোর সামনে মুসল্লিদের সমাবেশ, বাড়িতে বাড়িতে আত্মীয়-স্বজনের আনাগোনা টাওয়ার হ্যামলেটস এলাকায় এনে দেয় ঈদের আলাদা এক আমেজ।
ব্রিকলেন ও ইস্ট লন্ডন মসজিদে সকাল থেকে শুরু করে একাধিক জামাত অনুষ্ঠিত হয়।
রেডব্রিজ রাগবি ক্লাবের খোলা মাঠে অনুষ্ঠিত ঈদ জামাতের আগে স্থানীয় লেবার দলীয় এমপি ওয়েজ স্ট্রিটিং সমবেতদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন।
বক্তব্যে ইসলামে সাম্য ও ভ্রাতৃত্বের প্রশংসা করে তিনি ইসলামবিরোধী গোষ্ঠীর সমালোচনা করেন।
এদিকে লন্ডন ছাড়াও বার্মিংহাম, লিডস, ম্যানচেস্টার, নিউক্যাসেলসহ ব্রিটেনের অন্যান্য শহরেও যথাযোগ্য মর্যাদায় ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।
More Stories
স্টুডেন্ট ভিসায় ধাক্কা, অর্ধেকের বেশি প্রত্যাখ্যান বাংলাদেশি আবেদন
অস্ট্রেলিয়ায় পড়তে যেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য পরিস্থিতি দিন দিন কঠিন হয়ে উঠছে। দেশটিতে স্টুডেন্ট ভিসা পাওয়ার হারে ধস নেমেছে।...
বৈরুতের ১৪টি এলাকা থেকে বাংলাদেশিদের নিরাপদ দূরত্বে যাওয়ার নির্দেশ
লেবানন প্রবাসী বাংলাদেশিদের বৈরুতের ১৪টি এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে বৈরুতস্থ বাংলাদেশ দূতাবাস। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক জরুরি সতর্কবার্তায়...
শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের অবদান : জর্জিয়া অঙ্গরাজ্য থেকে বিশেষ সম্মাননা
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রশংসনীয় অবদানের স্বীকৃতিস্বরূপ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানকে জর্জিয়া অঙ্গরাজ্যের একটি বিশেষ রেজ্যুলেশন প্রদান করা হয়েছে।...
শিগগিরই কুয়েত-সৌদি হয়ে ঢাকায় ফ্লাইট চলাচল শুরু
মধ্যপ্রাচ্যজুড়ে সংঘাতের মধ্যে শিগগরিই কুয়েত থেকে সৌদি আরব হয়ে ঢাকায় নিয়মিত ফ্লাইট চলাচল শুরু হবে বলে আশাবাদ জানিয়েছে কুয়েতস্থ বাংলাদেশের...
লস এঞ্জেলেস কনস্যুলেটে মুক্তিযোদ্ধাদের অবমাননা: প্রবাসে নতুন বিতর্ক
লস এঞ্জেলেসে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট লস এঞ্জেলেস-কে ঘিরে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের ঝড় উঠেছে। বাংলাদেশের ৫৫তম স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত...
লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে সাগরে প্রাণ গেলো সুনামগঞ্জের ৫ যুবকের
লিবিয়া থেকে নৌকাযোগে সাগর পাড়ি দিয়ে গ্রীসে যাওয়ার পথে সুনামগঞ্জের একই গ্রামের ৩ জনসহ মোট ৫ জনের মৃত্যু হয়েছে। দুর্ঘটনায়...
